-5s
+5s
0:00
0:00 / 0:00

বৃষ্টির গান | এই বর্ষায় ভিজবে এ মন | Ei Borshay Bhijbe E Mon | Abir Chowdhury

313.6K views • 2 months ago
এই বর্ষায় ভিজবে এ মন | Ei Borshay Bhijbe E Mon | Abir Chowdhury

বৃষ্টির স্নিগ্ধতা আর সুদূর মদিনার পবিত্র ভালোবাসায় সিক্ত এক আশেক হৃদয়ের ব্যাকুল আকুতিই এই নাশিদের মূল প্রতিপাদ্য। রিমঝিম এই বরষায় প্রিয় নবীজির (সা.) রওজা মোবারকের সান্নিধ্য পাওয়ার সুতীব্র আকাঙ্ক্ষা, তাঁর দিদার লাভের স্বপ্ন এবং অফুরন্ত দরুদ ও সালামের মাধ্যমে প্রেমানুভূতি প্রকাশের চিত্র এতে ফুটিয়ে তোলা হয়েছে। দুনিয়ার সব প্রাপ্তির ঊর্ধ্বে প্রিয় রাসূলের (সা.) সান্নিধ্য ও ভালোবাসা পাওয়ার এই আকুল নিবেদন প্রতিটি মুমিনের হৃদয়কে শান্ত ও স্নিগ্ধ করে তোলে।

SONG CREDITS
• Song: Ei Borshay Bhijbe E Mon [এই বর্ষায় ভিজবে এ মন]
• Performed By: Abir Chowdhury
• Lyric, Tune: Mahadi Hasan Melon
• Arrangement, Mix & Master: Abir Chowdhury
• Record Label: Abir Records

VIDEO PRODUCTION
• Director: Sabbir Chowdhury
• Cinematography: Sabbir Chowdhury
• Edit & Color: Sabbir Chowdhury
• Management: Misbah Uddin Tasin, Shaki Al Hasan, Rahmatullah

BOOKING & INQUIRIES
For shows, concerts, or any professional inquiries, please contact our official management:
• Phone: +880 1300-551404 [Manager]
• Email [abirchowdhurymanagement@gmail.com]

ANTI-PIRACY WARNING
© 2026 Abir Chowdhury.
All rights reserved. Any unauthorized reproduction, redistribution, or re-upload of this content is strictly prohibited. Legal action will be taken against copyright violators.

লিরিক ✍️
বাদলের ধারাতে, তোমাতে হারাতে
মন ভিজে যায় দূর মদিনায়
রিমঝিম এই বরষায়
আমি ভিজবো তোমার মদিনায়
তোমার রওজার পাশে বসে
বৃষ্টির হাওয়া মেখে, যাবো ঘুমিয়ে
কবে সত্যি হবে স্বপন

এই বর্ষায় ভিজবে এ মন
ইয়া রাসুলাল্লাহ...
এই বর্ষায় ভিজবে এ মন

হাতে কদমের ঘ্রাণে আমি
দুরুদের চিঠি খুলে দেবো চুমি
হাতে কদমের ঘ্রাণে আমি
দুরুদের চিঠি খুলে দেবো চুমি
চোখের পানি লুকাবে বাদল
মন তোমারই জন্যে পাগল
বৃষ্টি ঝরার এ প্রিয় শ্রাবণ

এই বর্ষায় ভিজবে এ মন
ইয়া রাসুলাল্লাহ...
এই বর্ষায় ভিজবে এ মন

পাতায় পাতায় আঁকা বৃষ্টির সুখ
আনমনে খুঁজে যায় তোমারি মুখ
পাতায় পাতায় আঁকা বৃষ্টির সুখ
আনমনে খুঁজে যায় তোমারি মুখ
বৃষ্টি মাখা ঐ চেহারা খানি
সব প্রাপ্তির চেয়ে বড় দামি
তুমি আমার আপনার আপন

এই বর্ষায় ভিজবে এ মন
ইয়া রাসুলাল্লাহ...
এই বর্ষায় ভিজবে এ মন

হঠাৎই ভেঙে যায় আমার এ ঘুম
চিঠিতে তখনো আছে তোমারি চুম
হঠাৎই ভেঙে যায় আমার এ ঘুম
চিঠিতে তখনো আছে তোমারি চুম
স্বপ্ন সত্যি হবে কবে
চোখের বাদল কবুল হবে
কেঁদে চলে এ দুটো নয়ন!

এই বর্ষায় ভিজবে এ মন
ইয়া রাসুলাল্লাহ...
এই বর্ষায় ভিজবে এ ম
Up Next
Report video

Select a reason. Your report helps us keep the platform safe.

Report submitted. Thank you!
Official App
Get Better Experience
Download the official GoodPlay app for smoother playback and more features.
Download App